Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নরসিংদীতে ট্রেনিং সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৬

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা সম্প্রতি মাসব্যাপী নরসিংদীতে অবস্থিত ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্টি (টিআইসিআই) এক ইন্ডাস্টিয়াল ট্রেনিং এ অংশগ্রহণ করেছে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তবসম্মত অভিজ্ঞতা অর্জনের জন্য এ ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকে। ইইই বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বারের মত ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করল যা লিডিং ইউনিভার্সিটি থেকে বি এস সি ইন ইইই ডিগ্রী নেওয়ার জন্য জরুরী।

উক্ত ট্রেনিং প্রোগ্রামে বিভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতির নিরাপত্তা, ব্যবহার ,পরিমাপ, শক্তি উৎপাদন এবং বিতরণ বিষয়ে লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রতিটা বিষয়ের ভাল ফলাফল অর্জন করে এবং ৪৬ জন ছাত্রছাত্রীর মধ্যে ২১ জন এ+ অর্জন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.