Sylhet Today 24 PRINT

শাবিতে ক্যারিয়ার ক্লাবের কার্নিভাল ১৯ আগস্ট

শাবি প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব (সাস্টসিসি) এর উদ্যোগে ক্যারিয়ার ও লিডারশীপ কার্নিভাল শুক্রবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আছে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম।

শুক্রবার বিকাল ৩ টায় শাবির কেন্দ্রীয় মিলনায়তনে কার্নিভালের উদ্বোধন করবেন শাবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১ টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান ক্যারিয়ার ক্লাব নেতৃবৃন্দ।

ক্যারিয়ার কার্নিভালে সিভি রাইটিং, ইন্টারভিউ স্কিল ও প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট নিয়ে বক্তব্য রাখবেন ইয়ুথ কার্নিভালের প্রতিষ্ঠাতা এবং ‘এরিকসন’ এর সিনিয়র সলিউশন ম্যানেজার ইঞ্জিনিয়ার শাহীনুর আলম, ‘ক্রিস এনার্জি লিমিটেড’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম এবং তানজিদ হাসান, ‘জিরো টু ইনফিনিটি’ এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহমুদ।

সাস্ট ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্টন জানান, এ অনুষ্ঠানটি সিলেট বিভাগের সকল শিক্ষার্থীর জন্যও উন্মুক্ত।

এসময় উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্টন, সহ-সভাপতি সুচিত্রা সেন তানি, সঙ্গীতা সরকার, সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ, অর্থ সম্পাদক জনি দেব, গণমাধ্যম ও প্রচার সম্পাদক শুভ রঞ্জন পাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.