Sylhet Today 24 PRINT

শাবিতে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাবি প্রতিনিধি |  ২৩ আগস্ট, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে মিছিল করে সংগঠনটির নেতা-কর্মীরা।

দুপুর সাড়ে ১২ টায় মিছিলটি ক্যাম্পাসের কদমতলা থেকে শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্ত্বরে সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরেশ চাকমার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন তালুকদার, প্রচার সম্পাদক মীর হাবীব ও সদস্য মো. রায়হান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় ছাত্রদল জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ছাত্রদের নানা গণতান্ত্রিক দাবি দাওয়া বাস্তবায়নের পাশাপাশি শ্রমিক, কৃষক ও মেহনতি জনতার মুক্তির সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.