Sylhet Today 24 PRINT

রিশার খুনির গ্রেপ্তার দাবিতে উত্তাল ক্যাম্পাস, সড়ক অবরোধ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

বখাটের ছুরিকাঘাতে নিহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার খুনি ওবায়দুল খানকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।

আজ সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ক্যম্পাসে বিক্ষোভ-মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল থেকে দ্রুত রিশার খুনিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। মিছিল শেষে কাকরাইল সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। পাশাপাশি প্রতিষ্ঠানের উদ্যোগে রিশা স্মরণে শোক পালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির গণিত বিভাগের শিক্ষক মো. ইকবাল বলেন, রিশার মৃত্যুতে স্কুলের মধ্যে আজ (সোমবার) শোক দিবস ও দোয়া মাহফিল পালন করা হচ্ছে। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.