Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটি জার্নাল এর মোড়ক উন্মোচন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৬

মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি জার্নাল এর ভল: ৫ নং: ১, ২০১৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ইউনিভার্সিটির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, প্রফেসর ইমেরিটাস এম. আব্দুল আজিজ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন এবং জার্নাল-এর সম্পাদক অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, সিলেট জেলা  আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ ফরিদ আহমদ, রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহিতুল বারী রহমান, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম এবং সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী প্রমুখ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী জার্নাল প্রকাশনা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.