Sylhet Today 24 PRINT

চ্যারিটি কনসার্ট:শনিবার শাবিতে রাহুলের জন্যে গাইবে ‘জলের গান’

শাবি প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত মেধাবী শিক্ষার্থী রাহুল রাফিজের জন্যে চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে রিম। রিমের সহযোগিতায় কনসার্টটি করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান।’
শনিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ চ্যারিটি ফেস্ট অনুষ্ঠিত হবে। এর ২০১৩-২০১৪ সেশনের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের মেধাবী ছাত্র রাহুল রাফিজ দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত।

তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ১০ লক্ষাধিক টাকা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। কনসার্টের জন্যে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। অডিটোরিয়ামে ‘জলের গান’ এর একটি ছোট স্টল থাকবে। এখানে জলের গানের এলবাম পাওয়া যাবে। এলবামের লভ্যাংশ ‘জলের গান’ রাহুলের চিকিৎসায় অর্থসাহায্য দেবে। গুরুতর অসুস্থ্য রাহুল বর্তমানে ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.