Sylhet Today 24 PRINT

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

রাবি প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডি এলাকার মাদকাসক্ত এক যুবককে (২৫) পুলিশে দিয়েছেন মা-বাবা।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের নিচে থেকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক মো. জসিম মেহেরচন্ডি এলাকার আবু বক্করের ছেলে। মাদার বখশ হলের নিচে তাদের একটি ভাতের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদকাসক্ত ওই যুবক নেশা করে মাদার বখশ হলের নিচে মাতলামো করছিলো। রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন তাদের সবাইকে অসভ্য ভাষায় গালাগালি করছিলো ওই যুবক। এসময় তার বাবা-মা আশেপাশের মানুষের সঙ্গে কথা বলে পুলিশে খবর দেন ও পুলিশ এসে তাকে মতিহার থানায় নিয়ে যায়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, আটককৃত ওই যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে কতদিন থেকে সে মাদকাসক্ত তা এখনো আমরা জানতে পারিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.