Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে জাতীয় মহাকাশ উৎসব রোববার

শাবি প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় মহাকাশ উৎসব-২০১৬। আগামী রোববার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এ উৎসবের আয়োজক ডিজায়ার গ্লান্স। আর সহযোগী হিসেবে আছে শাবির ঐতিহ্যবাহী বিজ্ঞান বিষয়ক সংগঠন সাস্ট সায়েন্স এরেনা।

আয়োজকরা জানান, মহাকাশ সম্পর্কে মানুষকে জানানোর লক্ষ্যে সারাদেশের মতো সিলেট অঞ্চলেও মহাকাশ উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসবে থাকছে ডকুমেন্টারি শো, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, মহাকাশ বিষয়ক প্রশ্নোত্তর পর্ব, স্টারগেজিং, এস্ট্রোনোমি বিষয়ক আড্ডা ইত্যাদি।

আয়োজকরা আরো জানান, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের জন্য দুটি ক্যাটাগরি থাকবে। ক্যাটাগরি ‘এ’ তে কলেজ পর্যায়ের প্রথম, দ্বিতীয় বর্ষ ও এইচএসসি পরীক্ষার্থী এবং  ক্যাটাগরি ‘বি’ তে বিশ্ববিদ্যালয় (প্রথম থেকে চতুর্থ বর্ষ) পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

উৎসবের জন্যে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। টিকিট সংগ্রহ করা যাবে শাবিপ্রবি'র লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে থেকে। এছাড়াও আগ্রহীদের জন্যে স্পট রেজিস্ট্রেশন থাকছে। যে কোন প্রয়োজনে যোগাযোগ করা যাবে এই নাম্বারে- ০১৯৬৭৯৭১০০২।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.