Sylhet Today 24 PRINT

শাবিতে দিকের ‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ’

ডেস্ক রিপোর্ট |  ০৭ এপ্রিল, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্যসংগঠন দিক থিয়েটার মঞ্চস্থ করবে মাইকেল মধূসুদন দত্তের প্রহসন নাটক ‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ’। আগামী বৃহস্পতিবার কেন্দ্রীয় অডিটোরিয়ামে সন্ধ্যা সাড়ে ছ’টায় নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ডটকম।

নাটকটির মঞ্চায়ন দেখার টিকিট পাওয়া যাচ্ছে ক্যা¤পাসের অর্জুনতলায়। এছাড়া শো এর আগে সেন্ট্রাল অডিটোরিয়ামের সামনেও টিকেট পাওয়া যাবে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছন আবু বকর রাজিব, আসাদুজ্জামান নয়ন, খন্দকার মাহমুদুল হাসান, রাশেদুল ইসলাম মানিক, মৌসুমি দে মৌ, সামরিন রাফি, মিসনা, শাওন, শমিত, জোহান জাকারিয়া প্রমুখ। নাটকটির নির্দেশনা দিযেছেন চিন্ময় সরকার। পুননির্দেশনা দিয়েছেন রিফাত হোসাইন রিফাত। 

‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ’ দিক থিয়েটারের ২০তম প্রযোজনা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.