Sylhet Today 24 PRINT

রেস্টুরেন্ট ভাঙচুর: শাবি শাখার নেতা রাজুকে অব্যাহতি দিল কেন্দ্রীয় ছাত্রলীগ

শাবি প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মোশাররফ হোসেন রাজুকে পদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

সোমবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজুকে অব্যাহতির বিষয়টি জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান।

উল্লেখ্য, গত শনিবার (১৫ অক্টোবর) ‘ফাও খেতে না পেরে’ ছাত্রলীগ নেতাদের হামলায় শাবিপ্রবির মূল গেটের পাশে অবস্থিত গোলাবী রেস্টুরেন্টের দুই কর্মচারী গুরুতর আহত হন। ভাঙচুর করা হয় রেস্টুরেন্টের আসবাবপত্র। ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন রাজুসহ ৫/৬ জন হামলা চালান বলে অভিযোগ করেন রেস্টুরেন্টের ম্যানেজার জাকারিয়া।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.