Sylhet Today 24 PRINT

মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে শাবির দুই ছাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক |  ১৯ অক্টোবর, ২০১৬

মাইক্রোবাস-সিএনজি অটোরিক্সার সংঘর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী নাসরিন ফাতিমা নাদিয়া ও পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নাসরিন বেগম।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুরমা আবাসিক এলাকার বিজিবি-২ নম্বর গেইটের কাছে এ ঘটনা ঘটে।

সমাজকর্ম বিভাগের ছাত্রী নাদিয়ার সহপাঠী ফাহিম ও জুনায়েদ জানান, ঘটনার পর তাদেরকে প্রথমে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সংঘর্ষে নাদিয়া মারাত্মক আহত হয়েছেন এবং নাসরিন বেগম ঘাড়ে সামান্য আঘাত পেয়েছেন। পরে নাসরিন বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক্সরে করার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানান তারা।

শাবির ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার জানান, ‘সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রীর সুচিকিৎসার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.