Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ নেতা রাজু শাবি থেকে সাময়িক বহিস্কৃত

‘ফাও খেতে না পেরে’ রেস্টুরেন্ট ভাংচুর

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০১৬

'ফাও খেতে না পেরে' রেস্টুরেস্ট ভাংচুর করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাজুকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। রাজু শাবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

রোববার দুপুরে সিন্ডিকেটের ২০১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন একজন সিন্ডিকেট সদস্য।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে প্রধান ফটকের সামনে রেস্টুরেন্টে হামলা ও ভাংচুরের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়। এরআগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে গত ১৭ অক্টোবর ছাত্রলীগ থেকে অব্যাহতি প্রদান করে কেন্দ্রীয় সংসদ। রাজু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ফাও খেতে না পেরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গোলাবী রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করেন ও দুই কর্মচারীকে পিটিয়ে আহত করেন রাজু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.