Sylhet Today 24 PRINT

সিকৃবি\'তে শিক্ষকদের শুভেচ্ছা জানালো মাৎস্যবিজ্ঞান অনুষদ

সিকৃবি প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০১৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ড. নির্মল চন্দ্র রায়, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক অর্জুন দে কে মাৎস্যবিজ্ঞান অনুষদ শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) তাদেরকে এ শুভেচ্ছা জানানো হয়। পরে সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

শাহ মো মোয়াজ্জমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন মাহা সায়েম, পংকজ কান্তি, আশিক, সালমান এবং সোহেল দাস। মাৎস্যবিজ্ঞান অনুষদের সকল ব্যাচের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এ সময় নবনির্বাচিত শিক্ষক নেতারা বিশ্ববিদ্যালয় এর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.