Sylhet Today 24 PRINT

রাবি শিক্ষার্থী লিপু হত্যার গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে: পুলিশ

রাবি প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলার আসামী মনিরুল ইসলামের রিমান্ড শেষে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে লিপু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা অশোক চৌহান বলেন, ‘আমরা লিপুর রুমমেট মনিরুলের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আর সেই তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।’

এর আগে ২৬ অক্টোবর বুধবার সকালে মনিরুল ইসলামকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন লিপু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা অশোক চৌহান। আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডাইনিং-এর পাশে ড্রেন থেকে লিপুর মরদেহ উদ্ধার করা হয়। লিপু হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। লিপুর রুমমেট ছিলেন মনিরুল ইসলাম।

হত্যার দিন সন্ধ্যায় লিপুর চাচা মোঃ. বশির বাদী হয়ে রাজশাহী নগরীর মতিহার থানায় হত্যা মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.