Sylhet Today 24 PRINT

শাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের জন্মদিনে শ্রমিক ও শিশুদের মাঝে খাবার বিতরণ

শাবি প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে পথশিশুদেরও এবং প্রধান ফটকে শ্রমিকদেরও মাঝে খাবার বিতরণ করেছে তাঁর সমর্থকরা। এসময় অন্যান্য গ্রুপের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকেল ৫টায় ক্যাম্পাসের গোলচত্বরে কেক কেটে জন্মদিনের উদযাপন করা হয়। পরে একটি আনন্দ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের কিন স্কুল গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে শাখা ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আনন্দ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছসেবী সংগঠন ‘কিন’ পরিচালিত কিন স্কুলের অসহায়, দরিদ্র ও পথশিশু শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বলেন, আজ শাখা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদকের জন্মদিন। আজকের এই শুভলগ্নে  আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.