মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রতিনিধি | ১৬ নভেম্বর, ২০১৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ সিজন-৮ এ চ্যাম্পিয়ন হয়েছে সিএসই ৩৩তম ব্যাচ। মঙ্গলবার তারা এলএলবি ২৯তম ব্যাচকে ১৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। সিএসই ৩৩তম ব্যাচের মোহন ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন বিবিএ ৩২তম ব্যাচের রিবু।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মোঃ সালেহ উদ্দিন (পিএইচডি), আইন ও বিচার অনুষদের ডিন অধ্যাপক রবিউল ইসলাম, সিএসই ডিপার্টমেন্ট প্রধান অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক প্রশাসন তারেক ইসলাম, পিআরও লুকমান আহমেদ চৌধুরী ও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।
উপাচার্য মহোদয় বিজয়ী দলকে স্বাগতম জানান। সেই সাথে রানার্সআপ টিমকেও অভিনন্দন ও সফল টুর্নামেন্ট পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় 'স্পোর্টস ক্লাব'-কে সাধুবাদ জানান।
চ্যাম্পিয়ন টিমের দলনেতা রানা অনুভূতি প্রকাশকালে বলেন, 'আমরা জেতার জন্য নেমেছিলাম এবং আমরা তা সফলভাবে করতে সক্ষম হয়েছি।'