Sylhet Today 24 PRINT

শাবিতে ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার

শাবি প্রতিনিধি  |  ২৭ নভেম্বর, ২০১৬

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে।

রোববার (২৭ নভেম্বর) ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. বেলায়েত হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

গতকাল শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শাবিতে ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দু’টি ইউনিটে মোট এক হাজার ৫৬৩টি আসনের বিপরীতে ৫৪ হাজার ভর্তিচ্ছু আবেদন করেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট ৪২টি কেন্দ্রে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.