Sylhet Today 24 PRINT

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যুগপূর্তি ও পুনর্মিলনী উৎসব শুরু বৃহস্পতিবার

শাবি প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৬

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম যুগপূর্তি ও পুনর্মিলনী উৎসব।

শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে তিনদিন ব্যাপী এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান।

বুধবার (৩০ নভেম্বর) বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন জানান, 'চ্যালেঞ্জ অ্যান্ড ইনোভেশন অব বায়োটেকনোলজিস্ট ইন বাংলাদেশ’- এ স্লোগানকে সামনে রেখে এ উৎসব অনুষ্ঠিত হবে।

পুনর্মিলনী উৎসবের আয়োজনে রয়েছে- জব ফেয়ার, সিলেট নগরীতে ট্রাক র‍্যালি, সাংস্কৃতিক সন্ধ্যা, বার-বি-কিউ, বনভোজন এবং মুক্তমঞ্চে এস আই টুটুলের ধ্রুবতারা ব্যান্ডের কনসার্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.