Sylhet Today 24 PRINT

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কার্যনির্বাহী কমিটি গঠন

সিকৃবি প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৬

নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল ৪ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রথম কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির মূখ্য নির্দেশক শরীফুল ইসলাম সূর্য।

প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে্ন কাজল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালেদ রহমান রাব্বী। কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি হিসেবে শুভাশীষ রায়, কামরুজ্জামান জনি, মাহা জানেল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন বিন নূর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নওরিন জাহান, মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক শিহাব শাহরিয়ার, সহযোগী অর্থ সম্পাদক আহসান মমিন মুন্না, দপ্তর সম্পাদক পল্লব তালুকদার, সহযোগী দপ্তর সম্পাদক মাহদী রাহী, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবির হেলাল উচ্ছাস, সহযোগী গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাউসার হামিদ, প্রদর্শনি ও উৎসব বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ ফাগুন, সহযোগী প্রদর্শনি ও উৎসব বিষয়ক সম্পাদক দীপ তালুকদার, জনসংযোগ ও প্রচার সম্পাদক- উত্তম কুমার দাশ, সহযোগী জনসংযোগ ও প্রচার সম্পাদক সালাউদ্দিন শাওন, পাঠচক্র বিষয়ক সম্পাদক তানভীর কাকন, সহযোগী পাঠচক্র বিষয়ক সম্পাদক কাওসার  আহমেদ, আপ্যায়ন  ও অলংকরণ বিষয়ক সম্পাদক ফারহানা পারভীন, সহযোগী আপ্যায়ন ও অলংকরণ বিষয়ক সম্পাদক ওয়ালীউল্লাহ, কার্যনির্বাহী সদস্য নাফিস রায়হান, অনিক বণিক, সুলগ্না সাহা, জাইমা জিনাত, কুইন রায়, আসমা আক্তার বৃষ্টি, নিশাত ফৌজিয়া সিগমা, আরমান হোসাইন, নাজমুল ইসলাম রিফাত, তহিরুল ইসলাম বাপ্পী, সুতপা দেবী, মাইশা আদনিন, জামাল হোসাইন, তন্ময় রায়, সোহেল রানা, মাহমুদুর রহমান, হাসান জামিল সাকিব, তানভীর বাঁধন, শামীম আহমেদ, সাকিব তাহমিদ রিশান।

উল্লেখ্য বাণিজ্যিক বৃত্তের বাইরে চলচ্চিত্রের নান্দনিক ও মননশীল উপলব্ধি অনুধাবন করতে বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত দর্শকশ্রেণি তৈরি করতে যাত্রা শুরু হয় এই চলচ্চিত্র সংসদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.