Sylhet Today 24 PRINT

ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ছাত্রের উপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৬

সিলেট ইন্টারনাশনাল ইউনির্ভাসিটির বিবিএ ১১তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আব্দুল কাদির ইস্কানের উপর সন্ত্রাসী হালমার প্রতিবাদে ও হামলাকারী হুসাইন মোহাম্মদ সাগর গংদের স্থায়ী বহিষ্কারের দাবিতে রোববার ইউনিভার্সিটির সামনে সাধারণ ছাত্রছাত্রীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

তানভীর রেজা খানের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজাত মিয়া, ফখরুল আলম, জনি তালুকদার, নুরুল আমিন চৌধুরী, শুভ্র দাস শুভ, সুহেল মিয়া, জিয়াউল হক, মোস্তাক আহমদ, শামীম আহমদ, ইকবাল হোসেন, আবু সালেহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইস্কানের উপর হামলাকারী হাবিব হত্যার আসামী হুসাইন মোহাম্মদ সাগর গংদের স্থায়ী বহিষ্কার ও তাৎক্ষণিক গ্রেফতার করে শাস্তি প্রদান না করলে সাধারণ ছাত্র ছাত্রীরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.