Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটির ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ওয়ার্কশপ অন 'ব্লোম্ব'স টেক্সামনি অব লার্নিং, ইপেক্টিভ কোশেনিং এন্ড ইম্প্রুভমেন্ট প্লানস শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ২ টায় লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস কামালবাজারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর্র ড. মো: কামরুজ্জামান চৌধুরী, এবং বিশেষ অতিথি হিসাবে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সি.ই.ও. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নূরুল হুদা উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর ডিরেক্টর মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি এসিউরেন্স স্পেশালিস্টস (কিউ.এ.ইউ.হেকেপ) অধ্যাপক ড. মো. আবুল কাশেম এবং অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। এতে সকল বিভাগের শিক্ষকগন অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে  লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এই কর্মশালায় রিসোর্স পারসনদের তাদের মূল্যবান সময় দিয়ে অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কোয়ালিটি তার নিজস্ব ক্ষমতা রাখে কিন্তু আমাদের জানতে হবে কিভাবে তা অর্জন করা যায়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের ইতিবাচক ভূমিকায় লিডিং ইউনিভার্সিটিকে গুনগত মান উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। আজকের এ কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ  যা একাডেমিক কার্যক্রমকে আরও কার্যকর এবং গতিশীল করবে।

উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সি.ই.ও. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নূরুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. নজরুল ইসলাম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মো. মুমিনূল হক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই কর্মশালা থেকে অনেক কিছু শিখার আছে যার মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তারা বলেন, লিডিং ইউনিভার্সিটিকে কোয়ালিটি উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এই ইউনিভার্সিটি শুধু সিলেটে নয় সারা বাংলাদেশেও নেতৃত্ব দিয়ে যাবে।

রিসোর্স পারসনগন বিভিন্ন উদাহরণের মাধ্যমে কিভাবে ব্লোম্ব’স টেক্সামনি অব লার্নিংকে বাস্তবে কাজে প্রয়োগ করা যায় তার উপর আলোকপাত করেন। হাতে কলমে শ্রেণীকক্ষে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতে হবে, তাদেরকে সক্রিয় শ্রোতা বানাতে হবে, এ শিক্ষা তার জন্য যে মূল্য নিয়ে আসবে তার দিকনির্দেশনা দিয়ে বুঝাতে হবে। তাদেরকে এজন্য অনেক পরিশ্রম করতে হবে। মান উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা নিতে হবে তারও ব্যাখ্যা করেন। উক্ত কর্মশালায় কিভাবে কার্যকর প্রশ্ন করা যায় তার উপর একটি প্রেক্টিক্যাল সেশন নেওয়া হয় যাতে শিক্ষকরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো. লূৎফর রহমান, লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর এডিশনাল ডিরেক্টর স্থপতি রাজন দাস, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.