Sylhet Today 24 PRINT

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির নতুন তারিখ নির্ধারণ

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির দ্বিতীয়বারের মতো তারিখ নির্ধারণ করা হয়েছে।

এবার ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত।

রোববার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, জাবি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্থগিত প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির মেধা তালিকার ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে।
 
মেধা তালিকা থেকে ছাত্র-ছাত্রী ভর্তির শেষ তারিখ ২১ ডিসেম্বর বলেও জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, প্রগতিশীল ছাত্র জোটের আন্দোলনের মুখে গত ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রথম বর্ষের ভর্তি স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.