Sylhet Today 24 PRINT

আঁধার ঢেকে আলোয় রাঙা সিকৃবি শহীদ মিনার

সিকৃবি প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০১৬

১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙ্গালীর ইতিহাসে এক কালো দিন।  ১৯৭১ সালে বিজয়ের দু’দিন আগে জাতিকে পুরোপুরি মেধাশূন্য করার উদ্দেশ্য নিয়ে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানী ঘাতকরা।

শহীদ বুদ্ধিজীবী দিবসে (বুধবার) সন্ধ্যায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে আলোক প্রজ্জ্বলন করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারকে মোমবাতির আলোয়  আলোকিত করা হয়। আলো জ্বেলে স্মরণ করা হয় বাঙ্গালির মেধাবী সন্তানদের।

এসময় শহীদদের স্মরণে কথা বলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। শিক্ষকদের মধ্যে কথা বলেন রাহুল ভট্ট্যাচার্য্য, অজয় কুমার সাহা, দেবর্ষি ভট্টাচার্য্য অর্জুন এবং প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডাঃ হৃত্বিক দেব অপু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর সভাপতি কাজল ইসলাম ও সাধারণ সম্পাদক খালেদ রহমান রাব্বি।

আলোক প্রজ্জ্বলন কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মূখ্য নির্দেশক শরীফুল ইসলাম সূর্য। শ্রদ্ধা প্রদর্শনের এ আয়োজনের সহযোগীতায় ছিল বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

উল্লেখ্য, স্থপতি রাজন দাসের নকশায় সিকৃবির এই দৃষ্টিনন্দন শহীদ মিনারটি নির্মিত হয়।





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.