Sylhet Today 24 PRINT

শাবিতে ১ম বর্ষে ভর্তি শুরু রোববার

শাবি প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া রোববার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।

শাবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক এএইচএম বেলায়েত হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার সকাল নয়টা থেকে মেধা তালিকা অনুযায়ী ‘বি’ ইউনিট (গ্রুপ-১) এর ১-৭০০ পর্যন্ত, পরদিন ১৯ ডিসেম্বর সকাল নয়টায় মেধা তালিকায় স্থান পাওয়া একই ইউনিটের গ্রুপ-১ এর ৭০১-১১৫৯ পর্যন্ত ও দুপুর ২ টায় গ্রুপ-২ এর ১-৩০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এরপর বিকাল তিনটা থেকে ‘বি’ ইউনিটের অধীনে মেধাতালিকায় স্থান পাওয়া সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।

২০ ডিসেম্বর সকাল নয়টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধাতালিকায় ১-২২৪ ও এগারোটায় মানবিকের মেধা তালিকায় ১-৩১০ এবং দুপুর দুইটায় বাণিজ্যের মেধা তালিকার ১-৮৪ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৪ টায় ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

এছাড়া আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কমিটির বৈঠকের পর এ মাসের শেষেই নতুন করে ডাকা হবে বলে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.