Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে GRE শীর্ষক সেমিনার বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট |  ২০ এপ্রিল, ২০১৫

  সিলেটে প্রথমবারের মতো লিডিং ইউনিভার্সিটিতে সিলেট জি আর ই একাডেমি এবং লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের তত্তাবধানে আগামী বৃহস্পতিবার  অনুষ্ঠিত হতে যাচ্ছে "HIGHER STUDY IN USA AND HOW TO OBTAIN A GOOD SCORE ON GRE AND TOEFL"  শীর্ষক  সেমিনার।

লিডিং ইউনিভার্সিটির সুরমা টাওয়ার ক্যাম্পাসের ৬ষ্ঠ তলার ৬০৪ নম্বর রুমে দুপুর ১২টায় এ সেমিনার শুরু হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. কিসমাতুল আহসান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রোভিসি এস এম সাইফুল ইসলাম, সহকারি অধ্যাপক মো.আশরাফুল জাহান, প্রভাষক মো.নাজমুছ সাদাত, জি আর ই একাডেমির কো-ফাওন্ডার ও চিফ ইন্সট্রাক্টর ফাতেমা বেগম রুমা এবং ইন্সট্রাক্টর জাহিন রায়হান ।

সোমবার এবং মঙ্গলবার সুরমা টাওয়ার ক্যাম্পাসের ৭ম তলা এবং রংমহল টাওয়ার ক্যাম্পাসের ৫ম তলার বুথে আগ্রহী শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট মিজানুর রাহমান।

বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে- ০১৮৩০০৭২৯০৬, ০১৭৫৪৫০৯৪৯৭, ০১৭৩১৮২৫৮৮৮ নাম্বারগুলোতে । 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.