Sylhet Today 24 PRINT

সিদ্ধান্ত বদলাবেন না শাবির পদত্যাগী শিক্ষকরা, করণীয় নির্ধারণে মঙ্গলবার বৈঠক

শাবি প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০১৫

পদত্যাপত্র প্রত্যাহার করে কাজে যোগ দিতে উপাচার্য আহ্বান জানালেও অনড় শাবি'র পদত্যাগী শিক্ষকরা। নিজেদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনবেন না বলে জানিয়েছেন তারা। উদ্ভূত পরিস্থিতে করণীয় নির্ধারণে মঙ্গলবার বিকেলে বৈঠকে বসবেন পদত্যাগী ৩৫ শিক্ষক ও তাদের অনুসারীরা। এই বৈঠক থেকেই পরবর্তী কর্মসূচী নির্ধারণ করা হবে।

আন্দোলনরত শিক্ষকদের নেতা ও শাবি শিক্ষক সমিতির সাবেক সম্পাদক ফারুখ উদ্দিন বলেছেন, মঙ্গলবার আমাদের সভা অনুষ্ঠিত হবে। সভায় পরবের্তী করণীয় নির্ধারণ করা হবে। তবে উপাচার্যের আহ্বানে পদত্যাগপত্র প্রত্যাহারের কানো সম্ভাবনা নেই বলে জানান সাবেক এই প্রক্টর।

এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, শিক্ষকদের পদত্যাগপত্র গ্রহণ করবেন না জানিয়ে শাবি উপাচার্য ড. আমিনুল হক ভূইয়া আন্দোলনকারীদের পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

উপাচার্যের এই আহ্বানে আন্দোলনকারীরা সাড়া না দেওয়ায় শাবির জটিলতা আরো ঘণিভূত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এর আগে সেমাবার সকালে পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক দায়িত্বে থাকা ৩৫ জন শিক্ষক। যাদের মধ্যে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালও রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.