ডেস্ক রিপোর্ট | ২১ এপ্রিল, ২০১৫
বাংলা বর্ষ বরণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের প্রতিবাদে মঙ্গলবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্র-শিক্ষকদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
আইন বিভাগের ছাত্র সাইফুল আল-আমিন ও কাওছার আহমদের যৌথ সঞ্চালনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস, বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার এ এফ এম আমিনুল ইসলাম, বাণিজ্যিক বিভাগের প্রধান আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রার মিসেস নুসরাত আফজা চৌধুরী, আইন বিভাগ, ইংরেজি বিভাগ, সিএসি বিভাগ, সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রফেসর ড. সুশান্ত কুমার দাস ঢাকা টিএসসিতে যৌন নিপীড়নের নিন্দা জানান এবং যৌন সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে শাস্তি দেয়ার আহবান জানান।