Sylhet Today 24 PRINT

শাবি পদত্যাগী শিক্ষকদের ফেরাতে ৫ সদস্যের সংলাপ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক  |  ২১ এপ্রিল, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে পদত্যাগ করা ৩৫ জন শিক্ষককে ফিরিয়ে আনতে ৫ সদস্যের সংলাপ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী দফায় দফায় বৈঠক শেষে সন্ধ্যার পরে ফরেষ্টি বিভাগের বিভাগীয় প্রধান নারায়ণ সাহাকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। সোমবার উপচার্য আমিনুল ইসলাম ভূঁইয়ার পদত্যাগের দাবিতে ড. মুহাম্মদ জাফর ইকবাল সহ ৩৫ শিক্ষক পদত্যাগ করলে শাবি প্রশাসনে অচলাবস্থা সৃষ্টি হয়।

পরিস্থিতি উত্তরণে মঙ্গলবার সকাল থেকেই ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে কয়েক দফা বৈঠক হয়।

সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই সংলাপ কমিটি মূলত পদত্যাগী শিক্ষকদের ফিরিয়ে আনার কাজ করবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের বৈঠক শেষে তারা তাদের কর্মসূচির কথা জানাবে।

গত সোমবার, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদ থেকে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ডিরেক্টর  লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সহ ৩৫ শিক্ষক পদত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.