Sylhet Today 24 PRINT

শাবি পরিস্থিতি: সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০১৫

উপাচার্যের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকরা বুধবার সকাল ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। মঙ্গলবার রাতে শাবি'র মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূদ্ধ শিক্ষক পরিষদের বৈঠক শেষে নেয়া সিদ্ধান্ত মোতাবেক এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধন কর্মসূচিতে ড.মুহাম্মদ জাফর ইকবাল, ড. ইয়াসমিন হক, ড. ইউনুস , মোস্তাবুর রহমান সহ আন্দোলনরত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষকরা বলেন-'এই উপাচার্যের অপসারণ ছাড়া আমরা আমাদের অবস্থান থেকে পিছু উঠবে না। উপাচার্যের অপসারণ দাবিতে আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবো।'

প্রসঙ্গত গত সোমবার শিক্ষকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদ থেকে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ডিরেক্টর  লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সহ ৩৫ শিক্ষক পদত্যাগ করেন।

তাদের পদত্যাগপত্র গ্রহণ না করে মঙ্গলবার ফরেষ্টি বিভাগের বিভাগীয় প্রধান নারায়ণ সাহাকে প্রধান করে ৫ সদস্যের একটি সংলাপ কমিটি গঠন করেন ভিসি আমিনুল ইসলাম ভূঁইয়া।

তবে এই সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে পরদিনই মানববন্ধন করলেন আন্দোলনরত শিক্ষকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.