Sylhet Today 24 PRINT

‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’ এর বর্ষপূর্তি উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৭

নানা আয়োজনের মধ্য দিয়ে ২১ বছর পূর্তি উৎসব পালন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভ্রমন বিষয়ক সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’।

রোববার (১ জানুয়ারি) ২১ বছর পূর্তি উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে সংগঠনের সদস্যরা।

র‌্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কেক কেটে উদযাপন করেন সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা পলিটিকাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম, অর্থনীতি প্রভাষক প্লাবন সাহা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিয়াউল ফারুক জয়, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, সাবেক সিনিয়র সহ-সভাপতি অর্জুন কুমার পাল, সাবেক সভাপতি শেখ মুহাম্মদ সাদ, বর্তমান সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ অন্যান্য সদস্যরা ।

অন্যান্য কর্মসূচির মধ্যে সোমবার সদস্যদের নিয়ে বারবিকিউ পার্টি ও ফানুস উড্ডয়নের আয়োজন করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.