Sylhet Today 24 PRINT

সিকৃবিতে ভর্তির দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১৫ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে স্নাতক লেভেল-১ সেমিস্টার-১ এর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.ac.bd) প্রকাশিত হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বেলা ১২ টার ভেতরে বিশ্ববিদ্যালয়ে এসে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এছাড়াও অরিয়েন্টেশন ৩ জানুয়ারি এর পরিবর্তে ১৪ জানুয়ারি ২০১৭ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। ক্লাশ শুরুর তারিখও পেছানো হয়েছে। ৪ জানুয়ারি এর পরিবর্তে ১৫ জানুয়ারি ক্লাশ শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.