Sylhet Today 24 PRINT

শাবিতে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার শুক্রবার

শাবি প্রতিনিধি  |  ০৪ জানুয়ারী, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘A seminar on higher study in Europe and social entrepreneurship’ শীর্ষক ক্যারিয়ার বিষয়ক সেমিনার।

আগামী শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

আয়োজক সংগঠনের গণমাধ্যম ও প্রচার সম্পাদক শুভ রঞ্জন পাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে পড়াশোনা, স্কলারশিপ এবং ফান্ডিং নিয়ে পড়াশোনা, আবেদনের নিয়ম আই.ই.এল.টি.এস, জি.আর.ই. নিয়ে প্রাথমিক ধারণা, ই-মেইল করার কলাকৌশল, ভিসা পেতে করণীয়সহ বিভিন্ন বিষয়ে সেমিনারে আলোচনা করবেন এরিকসন আয়ারল্যান্ডের সিনিয়র সল্যুশন ম্যানেজার ও ইয়ূথ কানির্ভালের প্রতিষ্ঠাতা মো. শাহীনূর আলম জনি।

এছাড়া সেমিনারে social entrepreneurship বিষয়ে আলোচনা করবেন জিরো টু ইনফিনিটির প্রতিষ্ঠাতা এবং সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।

আয়োজক সূত্রে জানা গেছে, সেমিনারটিতে অংশগ্রহনের জন্য কোন রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। সেমিনারটি শাবি ছাড়াও সিলেটের যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.