Sylhet Today 24 PRINT

শাবির প্রথম ছাত্রী হলের বিদায় সংবর্ধনা

শাবি প্রতিনিধি  |  ০৭ জানুয়ারী, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের স্নাতকোত্তর ২০১৪-১৫ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) নগরীর ‘নির্ভানা ইন’ হোটেলে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

১ম ছাত্রী হলের প্রভোষ্ট অধ্যাপক আমিনা পারভীনের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন, অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল, শাবির বিভিন্ন হলের প্রভোষ্ট, শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নয়ন প্রমুখ।

এসময় ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

প্রথম ছাত্রী হলের প্রভোষ্ট অধ্যাপক আমিনা পারভীন বলেন, সময়ের প্রয়োজনে তাদেরকে আজ চলে যেতে হচ্ছে। এ শূণ্যতা পূরণের নয়। সকল সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রাধ্যক্ষ হিসেবে তিনি সবোর্চ্চ চেষ্টা করেছেন বিভিন্ন সমস্যার সমাধানে। তিনি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.