Sylhet Today 24 PRINT

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিকৃবি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

সিকৃবি প্রতিনিধি  |  ০৭ জানুয়ারী, ২০১৭

ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে সিলেট রেলস্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রলীগ।

শুক্রবার (৬ জানুয়ারি) রাতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি ডাঃ শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ ঋত্বিক দেব অপু, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোঃ আনিসুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার একেএম ফজলুর রহমান।

ডাঃ শামীম মোল্লা জানান, "ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন হল থেকে মোট ১২ বস্তা শীতবস্ত্র সংগ্রহ করে। নিজেদের টাকা দিয়ে আমরা কিছু কম্বলও কিনেছি। হয়তো সিলেটের সব দরিদ্রদের কাছে শীতবস্ত্র পৌঁছাতে পারিনি। কিন্তু আমাদের কারণে আজ রাত থেকে সিলেট রেল স্টেশনের কয়েকটি পরিবার শীতে আরাম করে ঘুমুবে, এটা ভেবে ভালো লাগছে।"

তিনি আরো বলেন, "শিক্ষা শান্তি প্রগতি শ্লোগান নিয়ে ছাত্রলীগ করি। সিকৃবি শাখার প্রতিটি ব্যাচের সেরা ফলাফলধারী ও মেধাবীরা ছাত্রলীগ করছে। দেশের ও সমাজের মানুষদের জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি।"

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ছাত্রলীগের ঊনসত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো। প্রথমদিন সিকৃবি ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি করে কেক কাটেন সংগঠনের নেতা-কর্মীরা। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু স্মৃতি ভলিবল টুর্নামেন্ট। তৃতীয় দিনের কর্মসূচীর অংশ হিসেবে সিলেট রেল স্টেশনে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.