Sylhet Today 24 PRINT

২৬ জানুয়ারি শাবিতে কাইজেন প্রকল্প মেলা ২০১৭

শাবি প্রতিনিধি  |  ০৭ জানুয়ারী, ২০১৭

তরুণ মেধাবী ও উদ্যমী শিক্ষার্থীদের মাঝে গবেষণা ও বাস্তব জ্ঞান প্রয়োগের সুযোগ এবং উৎসাহ ছড়িয়ে দিতে শাবিপ্রবি ক্যাম্পাসে প্রতি বছরের মত এবারও কাইজেন সাস্ট আয়োজন করতে যাচ্ছে 'কাইজেন সাস্ট প্রজেক্ট ফেয়ার ২০১৭'।

আগামী ২৬ জানুয়ারী শাবি ক্যাম্পাসে এই প্রকল্প মেলা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর অনেক গবেষণা, প্রকল্প ও প্রতিযোগিতা হয়ে থাকে। কিন্তু সুযোগের অভাবে সেগুলোর যথাযথ মূল্যায়নের ব্যবস্থা হয় না। এই পরিশ্রমের কাজগুলো যেন হারিয়ে না যায়, সেজন্য কাইজেন সাস্ট এই মেলার আয়োজন করে।

আয়োজকরা জানান, ১০টি বিভিন্ন ক্যাটাগরিতে অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা ২৪ জানুয়ারী। গ্রুপ প্রজেক্ট এর জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা এবং একক প্রজেক্টের জন্য ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রোগ্রামের আহবায়ক মোঃ রুবেল হোসেন বলেন, প্রজেক্ট এর প্রতি ক্যাটাগরিতে প্রতিযোগীর সংখ্যা ভেদে ১/২টি প্রজেক্টকে পুরষ্কৃত করা হবে। প্রজেক্ট এর জন্য প্রজেক্ট পেপার জমা দিতে হবে। এছাড়া যেকোনো প্রয়োজনে কাইজেন সাস্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.