Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সায়েন্স অলিম্পিয়াড বৃহস্পতিবার

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৯ জানুয়ারী, ২০১৭

বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর উদ্যোগে বাংলাদেশের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের গণিতের সর্বোচ্চ প্রতিযোগিতা ‘সায়েন্স অলিম্পিয়াড ২০১৭’-এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে।

দেশের শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তোলা এবং আসন্ন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগদান করা ‘সায়েন্স অলিম্পিয়াড ২০১৭’-আয়োজনের মূল লক্ষ্য। ২০০২ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত এই অলিম্পিয়াড দু'টি স্তরে সম্পন্ন হয়ে থাকে- বিভাগীয় উৎসব ও জাতীয় উৎসব। বিভাগীয় উৎসবে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা জাতীয় উৎসবে অংশ নেয়। জাতীয় পর্যায়ে কৃতিত্ব প্রদর্শনকারীদের নিয়ে গণিত ক্যাম্পের আয়োজন করা হয়, আর সেখান থেকেই বাছাই করা হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশের জাতীয় গণিত দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.