Sylhet Today 24 PRINT

শাবিতে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগীতা শুরু

শাবি প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার (১১ জানুয়ারি) শুরু হয়েছে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগীতা। সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য ড. মো. আমিনুল হক ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. মো. রাশেদ তালুকদার, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক আমিনা পারভীন, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট শরীফা ইয়াসমিন, সহকারী প্রক্টর আলমগীর কবির, শারীরিক শিক্ষা দপ্তরের প্রধান চৌধুরী সউদ-বিন-আম্বিয়া প্রমুখ।

উদ্বোধনের সময় উপাচার্য বলেন, শরীর ও মনের উৎকর্ষতার জন্যে খেলাধূলার বিকল্প নেই। প্রতিবারের মত আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতাসহ অন্যান্য খেলাধূলা আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় আন্তরিক। প্রতিযোগিতায় সুষ্টু পরিবেশ বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.