শাবি প্রতিনিধি | ১২ জানুয়ারী, ২০১৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহায়ক সমিতির ২০১৭-১৮ সালের কার্যনির্বাহী নির্বাচনে সভাপতি পদে রেজিস্ট্রার দপ্তরের উচ্চমান সহকারী মো. আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র ল্যাব সহকারী মো. সাহাজাহান সিরাজ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে রউফ-সাহাজাহান প্যানেল ক্রীড়া সম্পাদক পদ ছাড়া বাকী ১২টি পদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের অতিরিক্ত পরিচালক এ.কে.এম ফেরদৌস। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হাই এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী।
বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি প্রকৌশল দপ্তরের সিনিয়র পিএবিএক্স অপরেটর শাহ আব্দুল কাইয়ূম, সহ-সাধারণ সম্পাদক সিইপি বিভাগের ল্যাব সহকারী মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ বাংলা বিভাগের অফিস সহকারী আরিফ আলী, সাংগঠনিক সম্পাদক মেডিক্যাল সায়েন্স অনুষদের অফিস সহকারী মো. আব্দুল আলীম, ক্রীড়া সম্পাদক কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী মো. জুয়েল মিয়া, শিক্ষা,সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিইই বিভাগের উচ্চমান সহকারী অংশুমান চক্রবর্তী, সমাজসেবা সম্পাদক পিএমই বিভাগের ল্যাব সহকারী মো. রাসেল মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক মেডিক্যাল সেন্টারের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ফয়সাল খান, দপ্তর সম্পাদক জিইবি বিভাগের উচ্চমান সহকারী মো. নুরুজ্জামান, নির্বাহী সদস্য সিএসই বিভাগের সিনিয়র টেকনিক্যাল এসিস্ট্যান্ট রক্ষিত কুমার আচার্য্য, রসায়ন বিভাগের সিনিয়র ল্যাব সহকারী মো. সিরাজ উদ্দিন।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ চলে। মোট ১৫০টি ভোটারের মধ্যে ১৪৪জন ভোটাধিকার প্রদান করেন।