শাবি প্রতিনিধি | ১৫ জানুয়ারী, ২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সফলতার তিন বছর উপলক্ষ্যে আনন্দ র্যালি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রোববার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় এ আনন্দ র্যালি করা হয়।
র্যালিটি বঙ্গবন্ধু চত্বরের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা’৭১-এ গিয়ে শেষ হয়।