ডেস্ক রিপোর্ট | ২৫ এপ্রিল, ২০১৫
নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইংরেজি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্ণামেন্ট “ইংলিশ প্রিমিয়ার লীগ (ইপিএল)২০১৫”এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আফরোজা খানমের সভাপতিত্বে ও লেকচারার নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন- নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খলিলুর রহমান, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, ন্যাচারাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ও প্রক্টর তানভীর আহমদ চৌধুরী।
গত ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত এমসি কলেজ হোস্টেল মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টে ‘ইংলিশ বুলেটস্’-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘ফ্লাইং বার্ডস্’ টিম। খেলায় ‘ম্যান অব দ্যা ফাইনাল’ নির্বাচিত হয় ইংরেজি ৮ম সেমিস্টারের ছাত্র ফজলে এলাহি চৌধুরী সাহি এবং ‘ম্যান অব দ্যা টুর্ণামেন্ট’ নির্বাচিত হন ৭ম সেমিস্টারের ছাত্র অনুপ লাল দাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইংরেজি বিভাগের লেকচারার মো. শামসুল কবির, নুসরাত রিকজা, নিবেদিতা দত্ত প্রমুখ।