Sylhet Today 24 PRINT

শাবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের ক্রীড়া সপ্তাহ শুরু

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৮ জানুয়ারী, ২০১৭

জমকালো আয়োজনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা ‘বিজ. স্পোর্টস উইক-২০১৭’ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে করেছে বিভাগের ১৫ তম ব্যাচ (২০১২-১৩ সেশন)।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১২টায় এ উপলক্ষে শাবির একাডেমিক ভবন ‘ই’ এর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা আনন্দে-উৎসবে মেতে উঠে।
 
স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. নজরুল ইসলামের নেতৃত্বে এ শোভাযাত্রায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
 
এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মনিরুল ইসলাম, ড. মো. খায়রুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, সৈয়দ মো. খালেদ রহমান প্রমুখ।

আজ (বুধবার) থেকে শুরু হওয়া এ ক্রীড়া প্রতিযোগিতা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। স্পোর্টস উইকের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, দাবা, ক্যারাম, ব্যাডমিন্টন, লুডু, কার্ড, ডার্ট, মিউজিক্যাল চেয়ার, কলম-যুদ্ধ, পিলো পাসিং, পাঞ্জা, বল নিক্ষেপ, স্লো সাইক্লিং, মোরগ লড়াই, দড়ি টানাটানিসহ বিভিন্ন সাইবার গেমস।

প্রথম দিনে দড়ি টানাটানি খেলা দিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রথমদিনের খেলায় ছেলেদের মধ্যে বিভাগের ১৮তম ব্যাচ এবং মেয়েদের মধ্যে ১৬ তম ব্যাচ দড়ি টানাটানিতে চ্যাম্পিয়ন হয়। বৃহস্পতিবার থেকে পুরোদমে সবগুলো ইভেন্টের খেলা শুরু হবে বলে জানান আয়োজকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.