সিকৃবি প্রতিনিধি | ১৯ জানুয়ারী, ২০১৭
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী-২০১৭ সফল করার লক্ষ্যে সংগঠনটির সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখার আয়োজনে বৃহস্পতিবার "কর্মী সভা" অনুষ্ঠিত হয়।
সিকৃবি কেন্দ্রীয় মিলনায়তনে বিকাল তিন টায় সিকৃবি ছাত্রলীগ সভাপতি ডা. শামীম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ঋত্বিক দেবের সঞ্চালনায় সভার শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম শাহী আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সহ-সম্পাদক জনাব পিয়াল হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।