নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল, ২০১৫
শনিবার সকালের ভূমিকম্পে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পে ছাত্রী হলের এ এবং বি ব্লকের মাঝেখানের সংযোগস্থলে প্রায় চার ইঞ্চি ফাঁকা হয়ে যায়। এতে ছাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফাটলের সংবাদ পেয়ে সার্ভে টিমের সদস্যরা এসে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেন। রোববারের মধ্যে ফাটল সংস্কারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হল প্রাধ্যক্ষ।