Sylhet Today 24 PRINT

চবি ছাত্র ইউনিয়নের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৭

"কণ্ঠে মোদের কুণ্ঠ বিহীন নিত্য কালের ডাক" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদের ২৯তম সম্মেলন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে রবিবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও শিক্ষক নেতা অশোক সাহা।

সম্মেলন উদ্বোধন ঘোষণার পর ছাত্র ইউনিয়নের একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলনস্থলে গিয়ে শেষ হয়।

ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়ের এর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি লিটন নন্দী,সাবেক চবি ছাত্র ইউনিয়নের সভাপতি রাশিদুল সামির প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক ইউনিয়নের গণসংগীত পরিবেশনার কথা রয়েছে। এছাড়া উদীচী শিল্পীগোষ্ঠী, আরিফ অন্ড স্ট্যান্ডরোড, নকশাল ওও সহজিয়া সঙ্গীত পরিবেশন করবে। ২৩ জানুয়ারি সোমবার চাকসু ভবনে কাউন্সিলের মাধ্যমে ছাত্র ইউনিয়ন চবি সংসদের নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.