Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালের নারী চিকিৎসককে উত্যক্ত, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন তরুণ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০১৭

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী শিক্ষানবীশ চিকিৎসককে উত্যক্তের অভিযোগে এক তরুণকে আটক করে পুলিশ। রোববার রাতে ওই তরুণকে আটকের পর মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেওয়া হয় বলে জানান হাসপাতালে কর্ত্যবরত এক পুলিশ কর্মকর্তা।

অভিযুক্ত তরুণ আব্দুল আজাদ চৌধুরী সিলেট সিলেট মদন মোহন কলেজের স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থী।

রোববার রাতে তাকে হাসপাতালের ২৬ নং ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। তিনি সন্ধ্যা থেকে ওই হাসপাতালের এক নারী শিক্ষানবীশ চিকিৎসককে উত্যক্ত করছিলেন বলে অভিযোগ পুলিশের। রাত সাড়ে দশটার তাকে আটক করে হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

রাত ১১ টার দিকে ওই তরুণের পরিবারের সদস্যরা পুলিশ ক্যাম্পে হাজির হন। পরে তাদের উপস্থিতি আগামীতে আর এরকম কাজ করবেন না বলে মুচলেকা দেন আব্দুল আজাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.