Sylhet Today 24 PRINT

শাবিতে সাবেক ছাত্রকে মারধর

শাবি প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের আবুল কয়েস নামের এক সাবেক শিক্ষার্থীকে পিটিয়েছেন শিহাব শাহরিয়ার রাহাত নামের এক ছাত্রলীগ কর্মী । এ ঘটনায় প্রক্টরীয়াল বডির কাছে লিখিত অভিযোগ করেছেন ওই সাবেক শিক্ষার্থী।
 
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে ঘুরতে গেলে আবুল কয়েসের সাথে বাজে আচরণ করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাহাত। কয়েস এর প্রতিবাদ করলে তাকে মারধর করেন ও দেখে নেয়ার হুমকি দেন রাহাত। এ সময় তিনি নিজেকে ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দেয়।  

এ ব্যাপারে অভিযুক্ত রাহাত জানান, আমি কারো সাথে খারাপ আচরণ করি না।  

এ বিষয়ে সহকারী প্রক্টর জাহিত হাসান অভিযোগপত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি দুঃখজনক। তার উপযুক্ত শাস্তির জন্য আমরা সুপারিশ করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.