Sylhet Today 24 PRINT

বিশ্ব ক্যান্সার দিবসে সিওমেকে র‍্যালি ও সেমিনার

সিওমেক প্রতিনিধি  |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৭

'আমি পারি, আমরা পারি'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) উদযাপিত হলো বিশ্ব ক্যান্সার দিবস।

এ উপলক্ষ্যে শনিবার (৪ ফেব্রুয়ারি) সেমিনার, র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সর্বস্তরের চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন অধ্যাপক শাহ কামাল উদ্দীন, বিভাগীয় প্রধান, রেডিওথেরাপি ও ক্যান্সার বিভাগ। প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমদে চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ডাঃ রূকন উদ্দীন আহমেদ, সভাপতি বিএমএ, সিলেট, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুছ ছবুর মিয়া, অধ্যাপক ডাঃ মোশারফ হোসেন, বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি বিভাগ, অধ্যাপক ডাঃ এস কে রয়েল, বিভাগীয় প্রধান, সাইকিয়াট্রি বিভাগ, ডাঃ দিলীপ কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, ডাঃ কল্লোল বিজয় কর প্রমুখ।

উল্লেখ্য, রেডিওথেরাপি ও ক্যান্সার বিভাগ প্রতিবছর এ দিবস উপলক্ষে নানা ধরণের সচেতনকামূলক কর্মসুচির আয়োজন করে থাকে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.