Sylhet Today 24 PRINT

সিকৃবির আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ৪ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হয়ে গেলো প্রথম আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনালে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল অনুষদ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম। আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোহন মিয়া, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ড. পীযুশ কান্তি সরকার এবং অনুষদীয় শিক্ষকবৃন্দ।

টসে জিতে ভেটেরিনারির দলনেতা মোঃ শরীফুল ইসলাম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং দলনেতা হাফিজুর রহমান মিল্টনের নেতৃত্বে কৃষি প্রকৌশল ১৩৬ রান করে। ১৬ ওভার ম্যাচে ১০ অভারেই ভেটেরিনারি ১৩৭ রাত তুলে নেয় এবং ৬ উইকেটে জয় লাভ করে। ৫৪ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ভেটেরিনারির রহমতুল্লাহ বিজয়। পুরো টুর্নামেন্ট সেরা হয়েছে একই অনুষদের সাইফুল ইসলাম।

এদিকে শনিবার সকালে ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লার নেতৃত্বে প্রেসিডেন্ট একাদশ এবং সাধারণ সম্পাদক হৃত্বিক দেবের নেতৃত্বে সেক্রেটারি কিংস নামে দুটি দল “প্রীতি ক্রিকেট ম্যাচ” খেলতে মাঠে নেমেছিলো। এই ম্যাচে প্রেসিডেন্ট একাদশ জয়লাভ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.