Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে ‘রক্ত দান ও গ্রুপ নির্ণয়’ কর্মসূচি মঙ্গলবার

ডেস্ক রিপোর্ট |  ২৭ এপ্রিল, ২০১৫

মানুষ মানুষের জন্য- চিরন্তন সত্য এই বাণীতে বলীয়ান হয়ে মানুষ মানুষের পাশে দাঁড়ায় নিঃস্বার্থভাবে। রক্ত-মাংসে গড়া এই মানবদেহের অন্যতম মৌলিক উপাদান রক্ত।

তাই আগামীকাল মঙ্গলবার লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে এবং মেডিসিন ক্লাবের সহযোগিতায় আয়োজন করা হয়েছে ‘রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়’ কর্মসূচির।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্তলিডিং ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন সুরমা টাওয়ারের ৬০৪ নম্বর কক্ষে এই কমর্সূচি পালিত হবে।

রক্তদানের মতো মহৎ কমর্সূচিতে এল ইউ এর শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট সাবের তালুকদার।

উক্ত কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ সনাক্ত করণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.