Sylhet Today 24 PRINT

ছায়া জাতিসংঘের উপর কর্মশালা ও মক মান সেশন ১০-১১ ফেব্রুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৭

লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশনের উদ্যোগে ছায়া জাতিসংঘের উপর 'কর্মশালা ও মক মান সেশন ২০১৭' অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০-১১ ফেব্রুয়ারি।

প্রথমবারের মতো সিলেটে ২০০ এর অধিক শিক্ষার্থী-প্রতিনিধি ও চারটি কমিটি নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই কর্মশালা।

অনুষ্ঠানটির দুই দিনব্যাপী আয়োজনের প্রথম পর্ব ‘কর্মশালা’ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তালতলার হোটেল হিলটাউনে অনুষ্ঠিত হবে।

আয়োজনটির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় লিডিং ইউনিভার্সিটি কামালবাজারস্থ স্থায়ী ক্যাম্পাসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.